<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা দেয়ালে স্লোগান লিখন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীদের দাবি ‘মজার ছলে’, তদন্তে প্রশাসন মোশারফ-তানভীরের ঝড়ে ২৬৮ রান, ইউআইইউর বিরুদ্ধে বড় জয় সোনারগাঁওয়ের চিরিরবন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব মেসির ১০ নম্বর জার্সি আপাতত 'তুলে রাখছে' আর্জেন্টিনা আদালত চত্বরে সাংবাদিকের বিরুদ্ধে পরীমনির ‘ব্যাডটাচ’ এর অভিযোগ মিথ্যা: প্রত্যক্ষদর্শী স্পেকট্রাম নবায়ন ফি যৌক্তিক করার দাবি মোবাইল অপারেটরদের
খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৫৮:৫৭ অপরাহ্ন
খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ
খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের টানাপড়েন ও বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খালিশপুরের আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। অভিযুক্ত তরুণীও একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। ঘটনার পর আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আলমনগর রোলিং মিল মসজিদ সংলগ্ন একটি ব্যাচেলর মেসের সামনে এই ঘটনা ঘটে। অনিক কাঁচামরিচ নিয়ে যাওয়ার সময় ওই তরুণী তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে পেটে ছুরিকাঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সাথে তরুণীর কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিক ও ওই তরুণীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়েতে অস্বীকৃতি এবং অন্য মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনিকের পেটে ছুরিকাঘাত করা হলেও বড় ধরনের কোনো জখম বা ক্ষত হয়নি। মেয়েটির পরিবার দাবি করেছে যে তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে এবং তারা এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও থানায় জমা দিয়েছে।

ওসি আরও জানান, আহত অনিক এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করতে চাননি। দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে, তবে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ