<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা
সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক

সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:২৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:২৩:২৮ পূর্বাহ্ন
সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রায় ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পিআইসি কমিটির সদস্যদের হাতে প্রথম কিস্তির চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলামসহ  ও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অবহেলা কিংবা কাজে গাফিলতি বরদাশত করা হবে না। সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম কিস্তির চেক হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!

সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!