<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার পরীমনিকে ঘিরে নতুন বিতর্ক: সাংবাদিকদের সঙ্গে আচরণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রকৃত তথ্য জানতে আগ্রহী গণমাধ্যম প্রবাসীদের কণ্ঠস্বর: সৌদি আরবে চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন পেলেন বিশেষ সম্মাননা ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল, দেশে ডেঙ্গু পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ ইউরোপেও আঘাত হানতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র, তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর শঙ্কা
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!

সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০১:৩২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০১:৩২:৪৮ পূর্বাহ্ন
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!
শোবিজ অঙ্গনে যেন আলোচনা থামছেই না! সম্প্রতি আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির বাজে আচরণ ও গালিগালাজের ঘটনায় সরগরম পুরো মিডিয়াপাড়া। এবার সেই বিতর্কে যোগ দিয়ে পরীমনিকে সরাসরি ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত এক গ্রামীণ মেলায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতেই গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে হিরো আলম বলেন, আজ মিডিয়া ছিল বলেই সাধারণ মানুষ তাকে চেনে এবং তিনি আজকের অবস্থানে আসতে পেরেছেন।
এরপর তারকাদের অহংকার ত্যাগ করে সংবাদকর্মীদের সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি পরীমনির সাম্প্রতিক আচরণের তীব্র সমালোচনা করেন। হিরো আলম বলেন, দেশের একজন প্রথম সারির নায়িকা হয়ে পরীমনি সাংবাদিকদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তা কোনোভাবেই কাম্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক।
বিতর্ক আর না বাড়িয়ে পরীমনিকে দ্রুত সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানান তিনি। এ সময় কড়া বার্তা দিয়ে হিরো আলম মনে করিয়ে দেন যে, যেই মিডিয়া কাউকে রাতারাতি হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আবার তাকে জিরো বানিয়ে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!

সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম!