<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১০:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১০:৫৬:২৩ পূর্বাহ্ন
বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা
শিউলি ফোটা ভোর, ঢাকের মন ভোলানো শব্দ আর কাশবনে হিমেল হাওয়ার পরশে শরতের আগমনী বার্তার সঙ্গেই বাঘারপাড়ায় শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরো উপজেলা জুড়ে এখন পূজার আনন্দধ্বনি।

সকাল থেকেই বেলতলায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। শঙ্খ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে দেবী দুর্গাকে মর্ত্যলোকে বরণ করে নেন ভক্তরা।

উৎসবকে কেন্দ্র করে এক অন্য রূপে সেজেছে বাঘারপাড়া। দীর্ঘ এক মাসের প্রস্তুতি শেষে মণ্ডপগুলো এখন প্রস্তুত ভক্তদের বরণে। মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রতিটি প্রতিমায় ফুটে উঠেছে শিল্পের অপূর্ব ছোঁয়া। দেবী দুর্গার অসুর বিনাশী রূপের পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও নজর কাড়ছে সবার।

শুধু প্রতিমাই নয়, দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাহারি প্যান্ডেল ও আলোকসজ্জা। দিনের বেলায় প্যান্ডেলের কারুকাজ আর রাতের বেলায় রঙিন আলোর ঝলকানি দূর-দূরান্তের মানুষকে টানছে মণ্ডপের দিকে। সন্ধ্যা নামলেই আলোর ঝলমলে রূপে অন্য এক বাঘারপাড়ার দেখা মেলে।

দুর্গাপূজা এখন আর কোনো বিশেষ সম্প্রদায়ের উৎসব নয়, এটি মিলনের উৎসব। বাঘারপাড়ার প্রতিটি মণ্ডপে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের উপস্থিতি এই সম্প্রীতির কথাই জানান দিচ্ছে।

ভোর থেকেই ভক্তরা আসছেন দেবী দর্শনে। অঞ্জলি, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিন পার করছেন তারা। বিকেল গড়াতেই মণ্ডপগুলোতে ভিড় বাড়ছে বহুগুণ। নতুন জামা-কাপড় পরে শিশু থেকে বৃদ্ধ, সবাই মেতে উঠেছেন উৎসবের আনন্দে। পূজা প্রাঙ্গণের পাশে বসা ছোট ছোট মেলা, খেলনা আর মুখরোচক খাবারের দোকানগুলোতে শিশু-কিশোরদের ভিড় উৎসবকে করেছে আরও প্রাণবন্ত।

ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা দুর্গতিনাশিনী। তিনি সকল অশুভ শক্তিকে বিনাশ করে পৃথিবীতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করেন। তাই ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করছেন দেশ, জাতি ও সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য।

আগামী কয়েকদিন মহাসপ্তমী, মহাষ্টমী, কুমারী পূজা, সন্ধি পূজা ও মহানবমীসহ নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে পালিত হবে এই মহোৎসব। পরিশেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এদিকে উৎসব যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য উপজেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল