<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
"আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে"

"আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে"

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:৩২:০৭ অপরাহ্ন
"আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে" "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে"
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর ইশরাক হোসেন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তার এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি দাবি করেন, আত্মরক্ষার্থে নিজের ব্যবহার করা বৈধ অস্ত্রের ভিডিও ভাইরাল করে একটি মহল মাদক নির্মূলের বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। এতে দল, সরকার ও তার নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মাদকের নিয়ন্ত্রণ নিয়ে গত আগস্টে গণ্ডিঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। গণঅভ্যুত্থানের পর থেকে এলাকাটি মাদকের হাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি স্থানীয়দের জিম্মি করে মাদক কারবারিরা বেশ কয়েকটি বাড়ি মাদক বিক্রির কাজে ব্যবহার করতে বাধ্য করছে। এই পরিস্থিতিতে তারা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে পর্যায়ক্রমে এলাকাটি থেকে মাদক নির্মূল করতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, গণ্ডিঘর এলাকায় যাওয়ার আগে তারা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর মাদক কারবারিরা স্থাপনা থেকে বেরিয়ে এদিক-সেদিক ছুটাছুটি শুরু করে এবং ২০-৩০ জন যুবক তাদের গাড়ির দিকে এগিয়ে আসে। নিরাপত্তার স্বার্থে তিনি তার বৈধ লাইসেন্স করা অস্ত্রটি বের করেছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে তিনি কেবল তাদের হাতে অস্ত্র আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্যই অস্ত্রটি উঁচিয়েছিলেন এবং পরে তা পকেটে রেখে দেন। কিছুক্ষণ পর গেন্ডারিয়া থানা পুলিশ সেখানে আসে।

বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে তারা বেশ কয়েকটি স্থানে মাদক কেনাবেচা ও সেবনের চিত্র দেখতে পান। ফজলুল হক মহিলা কলেজ ও গেন্ডারিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ঢোকানো হচ্ছিল। গত দুই-তিন মাস ধরে এলাকাবাসী ও ভোটাররা এ বিষয়ে তাকে অভিযোগ জানিয়ে আসছিলেন। তিনি এর সমাধানের চেষ্টা করছিলেন। সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে মাদক বিক্রির হাটটি বন্ধ করাকে তিনি প্রথম পদক্ষেপ হিসেবে মনে করেছিলেন। পরবর্তী সময়ে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার এবং কয়েকটি ভবনের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। অথচ একটি ভাইরাল হওয়া ভিডিও ছড়িয়ে দিয়ে পুরো অভিযানটিকে ধামাচাপা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন আগামী দিনেও মাদক নির্মূলে তার অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।





নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল