<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয়

মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয়

  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ১১:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ১১:৩০:২৬ অপরাহ্ন
মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয় মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয়
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র ‘মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি’-র নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।

নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির লাভ করেছেন ৮৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মাহফুজ মল্লিক পেয়েছেন ২৮১ ভোট। ফলে ৫৭৫ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করে প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন রেদয়ান আহমেদ জাকির।
ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম। পরে বিজয়ী সাংবাদিক রেদয়ান আহমেদ জাকিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় ব্যবসায়ী, ভোটার এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত প্রচার সম্পাদক সাংবাদিক রেদোয়ান আহমেদ জাকির সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজারের সার্বিক উন্নয়ন এবং বণিক সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য।”
উল্লেখ্য, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ন পরিবেশে ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ৩২০ জন ভোটারের অংশগ্রহণে আগামী দুই বছরের মেয়াদে এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে।


ক্যাপশনঃ মতলব দক্ষিণ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নব-নির্বাচিত প্রচার সম্পাদক সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।

নিউজটি আপডেট করেছেন : E Somoy TV

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল