<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক

টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৯:০৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৯:০৮:০৪ অপরাহ্ন
টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টানা তিন দিন বন্ধ রাখার পর অবশেষে চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ওয়েবসাইট। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটগুলো গ্রাহকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়। তবে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে এখনও সফটওয়্যার ও প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদের কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ওয়েবসাইট সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সাইবার নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হলে গত ২২ অক্টোবর সাইবার নিরাপত্তা গবেষণা সংস্থা 'বিডি সার্চ'-এর পরামর্শে দেশের ব্যাংকগুলোর ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বন্ধের সময়ে ব্যাংকগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করেছে।
জনতা ব্যাংকের আইটি বিভাগের প্রধান মোহাম্মদ আনিস জানান, ব্যাংকিং খাতে ব্যবহৃত পিএইচপি সফটওয়্যারের ৮.২ ও ৮.৩ সংস্করণের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হওয়ার তথ্য সঠিক নয়। মূলত বিডি সার্চের বিশেষ নির্দেশনার পর সতর্কতাবশত এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং বর্তমানে প্রযুক্তিগত ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
এদিকে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান জানান, সাইবার হুমকির মুখে পড়লেও ব্যাংকের দক্ষ সাইবার দলের প্রচেষ্টায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওয়েবসাইট বন্ধ থাকলেও এই তিন দিন ব্যাংকগুলোর পারস্পরিক সংযোগ ও সাধারণ আর্থিক লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ব্যাংকিং সেবায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, প্রযুক্তিগত দুর্বলতা শনাক্তকরণ ও সার্বিক নজরদারি অত্যন্ত জরুরি। ব্যাংকগুলোর ওয়েবসাইট পুনরায় চালু হওয়ায় অনলাইনভিত্তিক তথ্যসেবা স্বাভাবিক হলেও, বিশেষজ্ঞরা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি এড়াতে সমন্বিত নজরদারি বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল