<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মির্জা ফয়সল পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস ৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার ব্যবসায়িক বিরোধে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা সরাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দীপুর নির্দেশনায় জনসেবায় ছাত্রদল, ভূলতায় পরিচ্ছন্নতা অভিযানে বাবু গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার আমতলীতে ইয়াবাসহ আটক ৩ যৌতুকের দাবিতে স্ত্রীকে হ*ত্যার দায়ে স্বামীকে মৃ*ত্যুদণ্ড যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সজলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব

দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৬:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৬:৩৬:২৫ অপরাহ্ন
দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে  খেজুরের রস সংগ্রহের উৎসব দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব
রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন একটি পৌরসভা জুড়ে শীতের আগাম বার্তা নিয়ে এসেছে খেজুরের রস দিয়ে গুড় বানানোর কৃষকের উৎসব মাস।  কুয়াশাচ্ছন্ন ভোরে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছিদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো। হেমন্তের শেষ থেকেই তারা খেজুর গাছ কাটা ও পরিষ্কারের কাজ শুরু করেছেন।
দুর্গাপুরের দাওকান্দি, পানানগর, ঝালুকা ও জয়নগর এলাকায় ঘুরে দেখা যায়, ভোর ৪টা থেকেই গাছিরা কোমরে দড়ি বেঁধে, কাঁধে মাটির কলস নিয়ে গাছে উঠছেন। সন্ধ্যায় বেঁধে রাখা হাঁড়ি ভরে উঠছে সাদা, মিষ্টি রসে।
স্থানীয় প্রবীণ গাছি মো. কালাম (৬০) বলেন, এইবার ৮০টা গাছ কাটিছি। কার্তিক মাসের শেষে গাছ কাটলে রস বেশি মিষ্টি হয়। একটা গাছ থেকে ২ থেকে ৪ লিটার রস পাই। এই রস দিয়েই খাঁটি পাটালি আর ঝোলা গুড় বানাবো। দুর্গাপুরের গুড়ের সুনাম তো সব জায়গায় আছে।
জানা গেছে, দুর্গাপুরের খেজুরের পাটালি গুড়ের চাহিদা রাজশাহী শহর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম পর্যন্ত। শীতের সময় এই গুড় দিয়ে তৈরি পিঠা-পুলি বাঙালির ঐতিহ্য।
তবে গাছিরা জানান, আগের তুলনায় খেজুর গাছ অনেক কমে গেছে। অনেকেই গাছ কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছেন। এতে এই শত বছরের ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কায় তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, খেজুরের কাঁচা রস পানের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। বাদুড় যাতে রসে মুখ না দিতে পারে, সেজন্য হাঁড়িতে জাল বা ঢাকনা ব্যবহার করতে হবে। ফুটিয়ে পান করাই সবচেয়ে নিরাপদ।
শীত যত বাড়বে, দুর্গাপুরের মাঠে-ঘাটে খেজুরের রস ও গুড়ের  গন্ধ ততই ছড়িয়ে পড়বে। সেই মিষ্টি স্বাদের অপেক্ষায় এখন পুরো দুর্গাপুর বাসী।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২০ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অর্ধেকের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল