কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কেরানীহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:১৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:১৫:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাকিবকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রাকিব সাতকানিয়ার দক্ষিণ চরতি এলাকার মনির আহম্মেদের ছেলে। তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology