দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:১৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:১৮:১১ অপরাহ্ন
‎দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎​আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার ০৬ নম্বর অমরপুর ইউনিয়নের সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে চিরিরবন্দর থানার এসআই (নিঃ) নির্মাল্য সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অমরপুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্তোষপাড়া আদর্শ উন্নয়ন সংঘের সামনে থেকে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবন করার অপরাধে চার ব্যক্তিকে আটক করা হয়।

‎​আটককৃতরা হলেন— মিঠুন রায় (২৫), পিতা- পোয়াতু রায়, সাং- রাজাপুর; আল আমিন (২১), পিতা- আশরাফুল, সাং- রাজাপুর তেলীপাড়া; হিরেন রায় (২৪), পিতা- হরিশ রায়, সাং- রাজাপুর এবং মুরাদ বিন হোসেন (৪৫), পিতা- মৃত মাহাতাব হোসেন, সাং- বাসুদেবপুর (সবাই চিরিরবন্দর থানা, দিনাজপুর)। এ সময় তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১টি কাগজের তৈরি পাইপ, ১টি স্টিলের চামচ ও ১টি লাইটার উদ্ধার করা হয়।

‎​ঘটনার পরপরই চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা শাহানা আফরোজকে বিষয়টি অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দোষী সাব্যস্ত করে আসামি মিঠুন রায়, আল আমিন ও হিরেন রায়— এই তিনজনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অপর আসামি মুরাদ বিন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎​চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology