ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ::

ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ::

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১১:৫১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১১:৫১:৫৭ অপরাহ্ন
 সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে  গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা ও তাদের সব ধরণের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে উপজেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজন করে। ওইদিন বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ,নূরুল ইসলাম , জুলফিকার আলী ভূট্রো,সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল,উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ।#
 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology