ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:১৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:১৪:২৩ পূর্বাহ্ন
গত রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এই আবদার রাখেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুদিন ধরে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রেলস্টেশনের টিকেট কালোবাজারি নিয়ে কথা হলে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন, আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়।

তার এ বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগে এধরনের কথা না বলার অনুরোধ করেন।

সিভিল সার্জনের এমন বক্তব্য জানাজানি হওয়ার পর গত দুই দিন ধরে সমালোচনা চলছে।

এবিষয়ে রেলওয়ে নিয়ে কাজ করা দ্য ট্রেইনের এডমিন সোহেল রানা ভূইয়া ঢাকা মেইলকে বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি, আর টিকিট কালোবাজারি করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জেনেও জেলার একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার পক্ষে কথা

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology