রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক

রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:০৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:০৪:১৪ অপরাহ্ন
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকা থেকে হোসনে আরা নুরী নামে এক নারীকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ নাশকতা চালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত হোসনে আরা নুরীর বাড়ি যশোর জেলার চাঁচড়া এলাকায় এবং তার বাবা-মায়ের নাম যথাক্রমে আবদুর রশিদ ও নাজমুন নাহার। স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, তিনি যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত সরকারের আমলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন হিসেবে তার বেশ পরিচিতি ছিল।
এছাড়া, যুব মহিলা লীগের সাবেক সভাপতি শমী কায়সারের সঙ্গে যোগসাজশ করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগও রয়েছে এই নেত্রীর বিরুদ্ধে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নারীর আটক ও নানা অনিয়মের তথ্য সামনে আসায় বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology