চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:০৬:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:০৬:৪৪ পূর্বাহ্ন
‎প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পাঠদান কৌশল আরও যুগোপযোগী করার লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে একটি বিশেষ 'ডেমো ক্লাস' অনুষ্ঠিত হয়েছে।

‎​গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ডেমো ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা।

‎​অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক ও আনন্দদায়ক পাঠদান পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। ডেমো ক্লাসের মাধ্যমে শিক্ষকদের পাঠদানের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে তার সঠিক প্রয়োগের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎​উপজেলা প্রশাসনের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ চিরিরবন্দর উপজেলার প্রাথমিক শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা।

 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology