আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা

আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৩১:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:৩১:৪৩ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে এক ‘নাগরিক স্মরণসভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আজ শুক্রবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নেবেন।
স্মরণসভাটি স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি তাঁর অবদান এবং জীবনের অজানা নানা দিক নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দেশের বিশিষ্ট নাগরিক, লেখক, গবেষক, রাজনীতিক, সাংবাদিক, অর্থনীতিবিদ ও তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থের জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—তাঁর জীবন ও ব্যক্তিত্ব, গণতান্ত্রিক আন্দোলন, পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্ব, নারীশিক্ষা ও ক্ষমতায়ন, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক দর্শন, গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন, প্রত্যক্ষ স্মৃতিচারণ এবং তাঁর জীবনের অন্তিম সময়।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology