<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানালেন বর্ষা, চাইলেন পরিবারের জন্য দোয়া আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চান ছয় ব্রিটিশ রাজনীতিক উত্তপ্ত পাকিস্তানশাসিত কাশ্মীর: স্থানীয়দের আস্থা হারাচ্ছে ইসলামাবাদ বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে নেত্রকোনায় ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা দাবি, আটপাড়ায় সংবাদ সম্মেলন গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে নির্ভীকভাবে এসব ভয় শাফায়েত পায় না মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক
আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা

আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:৩১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:৩১:৪৩ পূর্বাহ্ন
আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা আগামী ২৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে এক ‘নাগরিক স্মরণসভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আজ শুক্রবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নেবেন।
স্মরণসভাটি স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি তাঁর অবদান এবং জীবনের অজানা নানা দিক নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দেশের বিশিষ্ট নাগরিক, লেখক, গবেষক, রাজনীতিক, সাংবাদিক, অর্থনীতিবিদ ও তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থের জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—তাঁর জীবন ও ব্যক্তিত্ব, গণতান্ত্রিক আন্দোলন, পররাষ্ট্রনীতি ও সার্বভৌমত্ব, নারীশিক্ষা ও ক্ষমতায়ন, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক দর্শন, গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন, প্রত্যক্ষ স্মৃতিচারণ এবং তাঁর জীবনের অন্তিম সময়।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানালেন বর্ষা, চাইলেন পরিবারের জন্য দোয়া

দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানালেন বর্ষা, চাইলেন পরিবারের জন্য দোয়া